সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কেশবপুরে ৪৫ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে ৪৫ জন প্রতিবন্ধীকে উপজেলা পরিষদের উদ্যোগে বৃহষ্পতিবার হুইল চেয়ার প্রদান করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার প্রকাশ চন্দ্র মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন