সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

অভয়নগরে স্ত্রীর শরীরে আগুন দিয়েছে পাষন্ড স্বামী

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে পাষন্ড স্বামী। বৃহস্পতিবার ভোরে উপজেলার চাকই-মরিচা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী জানায়, গ্রামের বিল্লাল সরদার তুচ্ছ ঘটনা নিয়ে গোলযোগের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে স্ত্রী হিরা বেগমের (৩৩) শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। হিরার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়।

হাসপাতালে হিরা বেগম জানান, কথাকাটাকাটির এক পর্যায়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বিলের দিকে দৌড়ে পালিয়ে যায় পাষন্ড স্বামী বিল্লাল সরদার। এ নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার টুম্পা কুন্ডু বলেন, হিরা বেগমের বুক, পিঠ ও দু’ হাতের সিংহভাগ আগুনে ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

খুলনা গেজেট/এ হোসেন

 

 

 

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন