যশোর জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, যশোর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার (২৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদনের ঘোষণা দেন।

নতুন কমিটিতে এম তমাল আহমেদকে আহ্বায়ক ও আশরাফুল কবির সুমনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া, কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, ইমদাদুল হক ইমদাদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আনছারুল হক রানা।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, সাইদুর রহমান বিপুল, সাহাদত আলী লিটন, আসফাকুর রহমান মিল্টন, কামরুজ্জামান তোতা, শহিদুল ইসলাম লিয়ন, আতিকুল ইসলাম মান্না, কামরুল হাসান চুন্নু , শরিফুল হাসান হ্যাট্রিক, কামরুজ্জামান বিদ্যুৎ, জহিরুল হক শিমুল, রবিউল ইসলাম রবি, ইয়াসির আরাফাত, আনোয়ার পারভেজ, ওয়াসী আহমেদ উজ্জল, মেহেদী হাসান মিন্টু, রাজন হাওলাদার মানিক, সাবু জোয়ার্দার, জাকির হোসেন (দুলু), হাসানুর রহমান মাসুম, রেজাউর রহমান খান (মাসুম), আল মামুন, শফিউল আলম উপল, হারুন আর রশিদ, কামরুল ইসলাম, বিপুল খান, নুরুল হক বাবলু, রবিউল ইসলাম রবু, সাইফুল ইসলাম বাবু, আজিম হোসেন, রবিউল ইসলাম, খালেদুর রহমান বাবু, সৈয়দ আক্তার হোসেন জামান, নাজমুস সিদ্দিকী জ্যোতি, সাইদুর রহমান শাহিদ, সিরাজুল ইসলাম সিরাজ, আব্বাস আলী, হুমায়ুন কবির মিলন, শহীদ হাসান সাবু, শহীদুল মিলন, শহীদুল ইসলাম টগর, মিজানুর রহমান, পলাশ মাহমুদ ও আবুল বাসার।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন