যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ২৬ ডিসেম্বর

যশোর প্রতিনিধি

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর ও দ্বি-বার্ষিক সাধারণ সভা ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২০ নভেম্বর) যশোর সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। প্রেসক্লাব যশোরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সহ সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক।

সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়। জেইউজের সিনিয়র সদস্য রুকুনউদ্দৌলাহকে চেয়ারম্যান ও সদস্য শাহাদাৎ হোসেন কাবিল ও মনিরুল ইসলামকে সদস্য করে এ নির্বাচন কমিশন গঠন করা হয়। সভা থেকে আগামী ২৬ নভেম্বরের মধ্যে ইউনিয়নের সদস্য চাঁদা পরিশোধের জন্য আহ্বান জানানো হয়।

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন