যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি জিতু আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে হত্যাসহ ১৪ মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম জানান, জিতু যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪ টি মামলা রয়েছে। গত ২১ জানুয়ারি রাতে শহরের মনিহার এলাকায় ক্যাফে হালাল রেস্টুরেন্টের সামনে থেকে ডাকাতি প্রস্তুতিকালে নয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নাম্বার প্লেট বিহীন পিকআপ এবং একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র, চোরাই কাজের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই মামলাটির তদন্তে উঠে আসে ওই চক্রের সাথে জিতুও জড়িত। বিষয়টি নিশ্চিত হয়ে জিতুকে আটক করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন