সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

অভয়নগরে ট্রাক চাপায় নৈশপ্রহরী নিহত

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাধ্যমিক বিদ্যালয়ের এক নৈশ্ প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া নূরবাগে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক (খুলনা মেট্রো ট ১১ /১৫৮২) আটক করেছে। নিহত  হাদিউজ্জামান সরদার(৪০) যশোরের মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খেদাইপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। সে  ছিলুমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশ্য প্রহরী ছিলো ।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, ওই দিন সকালে নিহতের পিতা আবুল কাশেম সরদার তাঁর অসুস্থ ছেলে হাদিউজ্জামান সরদারকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে নওয়াপাড়া বাজারের নূরবাগে মহাসড়ক পার হওয়ার সময় যশোরগামী একটি ট্রাক হাদিউজ্জামানকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

এ ব্যপারে হাইওয়ে থানার ওসি বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে, ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন