মণিরামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে নূরনাহার বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার ১৩ নভেম্বর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। দুই সন্তানের জননী নূরনাহার মানসিক রোগী অবস্থায় আত্মহত্যা করেছে স্বামী পরিবারের এমন দাবীতে প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্যকোন ঘটনা রয়েছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর তা জানা যাবে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ত্রিপুরাপুর গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী নূরনাহার বেগম স্বামীর বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে এদিন রাত সাড়ে ১০টার দিকে পাশ্ববর্তী রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুকুমার কুন্ডু প্রাথমিক সুরতহাল শেষে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় থানায় দায়ের করা অপমৃত্যু মামলায় নিহতের স্বামী ইব্রাহিম হোসেন দাবী করেছেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক রোগী থাকায় সে আত্মহত্যা করেছে। তবে, একাধিক সূত্র জানায়, গৃহবধূ নূরনাহার বেগমের মৃত্যু নিয়ে স্থানীয় অনেকের মধ্যে নানা গুঞ্জন রয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন