সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মণিরামপুর ভূমি অফিসে জেলা প্রশাসক

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেলে তিনি ভূমি অফিসের  নানা বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় জেলা প্রশাসক জনসাধারনের হয়রানি বন্ধ সহ জনসেবা দেয়ার বিষয়টি কর্তব্যরত সকলকে গুরুত্ব দেয়ার আহবান জানান।

উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রশাসকের নিয়মিত পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন