রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শায় সাড়ে ১১ কেজি রূপাসহ আটক ১

শার্শা প্রতিনিধি

শার্শার বাগআঁচড়া থেকে সাড়ে ১১ কেজি রূপা উদ্ধার করেছে বাঁগআচড়া পুলিশ ফাঁড়ি। এ সময় আলী হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলশীডাংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে। রোববার সকাল ৭ টার সময় শার্শার জিবলীতলা এলাকা থেকে রুপাসহ আলী হোসেনকে করা হয়।

শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস বলেন, পাচারকারীরা ভারত থেকে রুপার একটি চালান এনে বাঁগআচড়ার জিবলীতলা এলাকায় অবস্থান করছে। এমন একটি গোপন সংবাদে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালিয়ে আলী হোসেনকে রুপার চালানটিসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। আটক রুপার ওজন ১১ কেজি ৫০০ গ্রাম । যার সিজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

উদ্ধার করা রুপা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান ওসি উত্তম কুমার বিশ্বাস।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন