বুধবার । ১৮ই মার্চ, ২০২৬ । ৪ঠা চৈত্র, ১৪৩২

স্ত্রীর ক্রোধে বিপাকে পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক, যশোর

নড়াইলের এক পুলিশ সদস্যের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছে তার স্ত্রী। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার আমদা গ্রামে এ ঘটনাটি ঘটে।

সূত্র জানায়, ওই পুলিশ সদস্য নায়েব পদে যশোরে কর্মরত। তিনি দুই স্ত্রী নিয়ে সংসার করেন। প্রায় সময় স্ত্রীদের সাথে তার সাংসারিক বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সকালে তিনি লোহাগড়ার আমদা গ্রামে নিজ বাড়িতে যান। এ সময় দ্বিতীয় স্ত্রী ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কর্তন করেন। তবে কোন স্ত্রী তার গোগনাঙ্গ কর্তন করেছেন তা বলতে অস্বীকার করেছেন ওই পুলিশ সদস্য।

খুলনা গেজেট/কেডি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন