সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

পোল্যান্ডে সড়ক দুর্ঘটনায় শার্শার আলামিন নিহত

বেনাপোল প্রতিনিধি

পোল্যান্ডে সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার পাঁচ কায়বা গ্রামের আলামিন হোসেন (২৫) নামে একজন প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১ টার সময় পোল্যান্ডের একটি প্রধান সড়কে ঘটনাটি ঘটেছে এসময় আরও তিন বাংলাদেশী আহত হয়েছে।

জানা যায়, আলামিন গত তিন মাস আগে পোল্যান্ডে গেছে। আজ সকালে একটি কোম্পানিতে চাকরির উদ্দেশ্য রওনা হলে প্রতিমধ্যে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় আলামিনসহ আরও তিন বাংলাদেশী প্রবাসী আহত হয়, তাদের পরিচয় জানা যায়নি। নিহত আলামিন শার্শার পাঁচ কায়বা গ্রামের কৃষক আক্তারুলের বড় ছেলে। পোল্যান্ড প্রবাসী ছেলেকে হারিয়ে কৃষক পিতা আক্তারুল সর্বশান্ত গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, উক্ত ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। আমি এ সংবাদ শোনা মাত্রই নিহতের পরিবারের খোঁজ খবর নিয়েছি। এখন লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন