সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

যশোরে দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে দু’ট্রাকের ধাক্কায় দু’জন চালক নিতহ হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি বানিয়ারগাতির যশোর ফিডের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত দু’চালক হলেন, বাগেরহাট চুলকাটি গ্রামের আলমগীর হাসান খানের ছেলে শিহাব হাসান খান ও অপরজন সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামে জনৈক আকবর আলী গাজীর ছেলে আফজাল হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিহাব হাসানের ট্রাকের চাকা পাংচার হলে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি বানিয়ারগাতির যশোর ফিডের সামনে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় অপর ট্রাকের চালক আফজাল হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে শিহাব হাসানের ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিচিত্রা মল্লিক তাদের মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন