বুধবার । ১৮ই মার্চ, ২০২৬ । ৪ঠা চৈত্র, ১৪৩২

যশোরে ট্রাক চাপায় চায়ের দোকানী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সড়ক দুর্ঘটনায় চায়ের দোকানী নিহত হয়েছেন। নিহতের নাম মিলন । তিনি শহরের কাজীপাড়া এলাকার আকরাম শেখের ছেলে। রোববার (৮ অক্টোবর) মধ্যরাতে শহরের পালবাড়ি মোড়ের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনেরা জানায়, শনিবার রাতে মিলন আরবপুরের দিঘির পাড়ে তার নিজস্ব চায়ের দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যশোর পালবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় মিলন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল প্রেরণ করে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন