সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

যশোরে ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে উল্টে যাওয়া ট্রাকের নিচে পড়ে হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটায় শ্যামনগর রাস্তার মোড়ে। নিহত মুন্না (৩৫) সদর উপজেলার কাউদিয়া গ্রামের মুসার ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাক ওই এলাকার কালামের ভাটা থেকে ইট নিয়ে কাশিপুরের শ্যামনগর মোড়ে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা হেলপার মুন্না চাকার নিচে পড়ে যায়। একপর্যায়ে মুন্নার উপর ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মুনির হোসেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকের নিহত হেলপার মুন্নার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন