সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

ছিনতাইকারীর অস্ত্রাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ছিনতাইকারীর অস্ত্রাঘাতে রাজন (২০) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজন শহরতলির ঝুমঝুমপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।

আহত রাজন জানান, তিনি এদিন সকাল সাড়ে ৮টার দিকে রিকশাযোগে রায়পাড়া দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন হাত উঁচু করে তার রিকশা থামায়। এরপর কিছু না বলেই তাকে মারপিট শুরু করে। এক পর্যায়ে কুড়াল দিয়ে তার বুকে কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন