বুধবার । ১৮ই মার্চ, ২০২৬ । ৪ঠা চৈত্র, ১৪৩২

যশোরে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি আটক

 নিজস্ব প্রতিবেদক,যশোর

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে হত্যা মামলায় আটক করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

আটক শাহী শহরের পুরাতন কসবা কাজীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান।

২০১৪ সালের ১৫ জুলাই খুন হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুর ইসলাম রিয়াদ। এই হত্যা মামলায় রওশন ইকবাল শাহী চার্জশিটভুক্ত আসামি। এ মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তাকে এদিন বিকেলে কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করে।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন