খুলনা রেঞ্জ ডিআইজি’র উদ্যোগে বাগেরহাটে পুলিশ লাইন্স স্কুলে চারাগাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

“সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার সাথে সংহতি প্রকাশ করেছে খুলনা রেঞ্জ পুলিশ।

এ কর্মসূচির আওতায় খুলনা রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটে ৩০ হাজার (ত্রিশ হাজার) বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (৪ আগস্ট) বাগেরহাট জেলা পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মুহাম্মদ মহিদুর রহমান, মো. আবু রাসেল, রেফাতুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম রানা ও মো. ফাহিম মুনতাসির।

এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের বিপ্লব ঘটাতে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান অতিথিরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন