বাগেরহাটে ১১টি চোরাই গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ১১টি চোরাই গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময়, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে ইমরান শেখ ও নাহিদ শেখ নামের চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করে করে পুলিশ। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনার তেরখাদা এলাকা থেকে আরিফ মোল্লার বাড়ি থেকে বকনা বাছুরসহ ১১টির গরু উদ্ধার করা হয়। এসময় চোরাই গরু ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করে পুলিশ। উদ্ধার গরুর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা।

আটককৃতরা হলেন, ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আবু সাঈদ শেখের ছেলে ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত শুকুর শেখের ছেলে নাহিদ শেখ (২৭) ও খুলনা তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের ধুনা মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩৮)।

এদের মধ্যে ইমরান শেখের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৬টি মামলা, নাহিদ শেখের বিরুদ্ধে ৩টি মামলা ও আরিফ মোল্লার বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, দক্ষিণাঞ্চলের গরু চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করা হয়েছে। সিন্ডিকেটের সদস্যরা বাগেরহাট জেলাসহ বিভিন্ন এলাকায় গরু চুরি করে নিয়ে বিক্রি করে আসছিল। সিন্ডিকেট সদস্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন