সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

মটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে দ্রুতগামী মটরসাইকেরের ধাক্কায় ফুলবরু (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) বিকেল ৪টার দিকে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচ সন্তানের মা নিহত ফুলবরু মোরেলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রোকা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিদ শাহরিয়ার তাকে মৃত্যু ঘোষণা করেন।

থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। আইনগত কার্যক্রম শুরু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন