শনিবার । ৬ই জুন, ২০২৬ । ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

শরণখোলায় আগুনে পুড়ে ৫ দোকান ভস্মীভূত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় ৫ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার (৬ জুন) ভোর রাত ৪টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ গাবতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচটি দোকানের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের পিছনে থাকা বসতবাড়ীর মানুষজন হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে নয়ন শেখের দোকান পুড়তে দেখে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এসময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করে। তবে পানির উৎস কিছুটা দুরে থাকায় পার্শ্ববর্তী দোকানগুলোতেও আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর এক ঘন্টার প্রচেষ্টায় আগুনে কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, মোঃ শামিম হাওলাদার, মোঃ আলম মৃধা, নয়ন শেখ, আসাদুল খান ও হাফিজা বেগম। এদের মধ্যে বেশির ভাগ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মুদি দোকান ও একটি চায়ের দোকান।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট-সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন