মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

খানজাহান আলীর মাজারে সাত বছরের শিশু কুমিরের পেটে

গেজেট প্রতিবেদন

বাগেরহাটে হযরত খানজাহান আলীর মাজারে সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে দিঘির প্রধান ঘাট থেকে মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমাকে (৭) কুমিরে ধরে নিয়ে গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, ফাতেমা ঘাটে হাত-পা ধোয়ার জন্য নেমেছিল; এই সময় কুমির ফাতেমাকে আক্রমণ করে।

এ প্রসঙ্গে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “একটি শিশুকে কুমিরে ধরে নিয়ে গেছে, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছে।”

এদিকে এই ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন। প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী দল শিশুটির অবস্থান নিশ্চিত করতে পারেনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন