বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের মিন্টু শেখ(৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষ। এসময় তারা মিন্টু শেখ ওরঠে মিঠু শেখের ডান হাতের কবজি কেটে নিয়ে গেছে বলে তার ভাই মিজান শেখ জানিয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে মধুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু শেখের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক মিন্টু শেখ গুরুতর জখম হয়। স্বজনরা তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে হত্যাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলে থানার ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে

