অংশ নিচ্ছে খুলনা গেজেটসহ চারটি দল

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবলের টিম নিলাম ও প্লেয়ার ড্রাফট সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আয়োজনের লক্ষ্যে চারটি টিম নিলাম ও প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এবারের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দল হচ্ছে- দৈনিক খুলনা গেজেট, দৈনিক সময়ের খবর, দৈনিক প্রবর্তন ও দৈনিক রূপালী বাংলাদেশ।

অনুষ্ঠানে ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা সরোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এ সময় ক্লাবের সদস্য ও ক্রীড়ামোদী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিলাম ও ড্রাফট কার্যক্রমে চারটি দলের প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে খেলোয়াড় বেছে নেন। এর মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রার আমেজ তৈরি হয়েছে। খুব শীঘ্রই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের তারিখ ও সময়সূচি ঘোষণা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন