ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে রদ্রি, শীর্ষ পাঁচে যারা

ক্রীড়া প্রতি‌বেদক

জমে উঠেছে ২০২৬ ব্যালন ডি’অরের লড়াই। বিভিন্ন পারফরম্যান্স বিবেচনায় প্রকাশিত সর্বশেষ পাওয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি। শীর্ষ পাঁচে আছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

গোল্ডেন বল জয়ের পাশাপাশি স্পেনকে বিশ্বকাপ জেতানোর অবদান এগিয়ে রেখেছে রদ্রিকে। দীর্ঘদিন ধরে স্পেনের মাঝমাঠকে দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন স্পেনের প্রাণভোমরা।

পাওয়ার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন। তৃতীয় অবস্থানে স্পেন ও বার্সেলোনার লামিন ইয়ামাল এবং চতুর্থ স্থানে রয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। তালিকার পঞ্চম স্থানে আছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি।

এছাড়া সেরা দশে জায়গা পেয়েছেন উসমান দেম্বেলে, আর্লিং হালান্ড, জুড বেলিংহ্যাম, মাইকেল ওলিসে ও ভিনিসিয়ুস জুনিয়র।

অক্টোবরে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার কার হাতে ওঠে, সেটাই এখন দেখার অপেক্ষা।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন