নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৯১৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে শত শত মানুষ বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী বলে ধারণা করা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্যমতে, তিব্বতে নিহত হয়েছে ১৬ জন এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছে। জীবিতদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা।
এদিকে, ভোটেকোশি নদীর পানি বাড়তে থাকায় নেপালে নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তিব্বতে নিখোঁজ ২৬১ জন বিদেশির মধ্যে শতাধিক নেপালি রয়েছে। এসব নিখোঁজ ব্যক্তির মধ্যে এক ডজনের বেশি দেশের কয়েকশ মানুষ রয়েছে। তারা কেউ সেখানে কাজ করতে, কেউ পাহাড়ে ভ্রমণ করতে এবং কেউ তীর্থযাত্রার জন্য গিয়েছিলেন।
সূত্র: বিবিসি
খুলনা গেজেট/এনএম

