ইতিহাসবিদ সুমিত সরকার প্রয়াত, একটি যুগের অবসান

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

ধর্মনিরপেক্ষ ও আধুনিক ইতিহাস গবেষণার দিশারি প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক সুমিত সরকার (৮৭) প্রয়াত। বৃহস্পতিবার দিল্লির এক হাসপাতালে তার জীবনাবসান হয়েছে। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্হ ছিলেন। তার মৃত্যুতে একটা যুগের অবসান হল। তার পিতা অধ্যাপক সুশোভন সরকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক প্রখ্যাত ইতিহাসবিদ। তার স্ত্রী তানিয়া সরকারও একজন ইতিহাসবিদ। ১৯৩৯ সালে অধ্যাপক সুশোভন সরকার জন্মগ্রহণ করেন। তার প্রয়াণে কলকাতা-দিল্লি-ঢাকাতে নেমে এসেছে শোকের ছায়া।

প্রান্তিক জন গোষ্ঠীর (বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু) সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের সুখ-দুঃখ আশা-আকাঙ্খা ও শিকড় সন্ধানে এবং শ্রমিক কৃষক মজদুর ক্ষেত মজুর সর্বহারা শ্রেণীর হাভাতে-হাঘরের মানুষের ক্ষমতায়নে বিশ্বাস রেখে তাদের পাশে দাঁড়িয়ে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের কাছে নতজানু হয়ে আত্মসমর্পণ না করে লড়াইয়ের ময়দান থেকে প্রাকৃতিক নিয়মে বিদায় নিলেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. সুমিত সরকার পিতা বিশিষ্ট ইতিহাসবিদ ড. সুশোভন সরকার। তাঁর প্রণয়নের মাধ্যমেই তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন:
‘The Swadeshi Movement in Bengal,1903-1908’ ,
‘Modern India 1885-1947’,
‘Writing Social History ‘
‘ Khaki Shorts and Saffron Flag ‘
এবং Subaltern Studies ইত্যাদি ।

ইতিহাস বিকৃতি প্রসঙ্গে তিনি বলেছেন, ” ইতিহাস লেখার উপরেও আক্রমণ শানাচ্ছে হিন্দুত্ববাদীরা। তারা চায় ইতিহাসের উপাদান তথ্যনির্ভর হবে না, তাহবে বিশ্বাস নির্ভর। এবং তা সংখ্যাগুরুর বিশ্বাস। কিন্তু অবিশ্বাসের অধিকার এক মৌলিক সাংবিধানিক অধিকার।”

তাঁর মৃত্যুতে দেশ হারালো তার একজন মানবিক মানবসম্পদ। পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। বিনম্র শ্রদ্ধা। কলকাতা বিশ্ববিদ্যালয়, দিল্লি ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। এছাড়াও বিদেশের বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিহাস বিষয়ক সেমিনারে তিনি জ্ঞানদীপ্ত বক্তব্য রেখেছেন।

সুমিত সরকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন ভারতের দুই দিকপাল ইতিহাসবিদ অধ্যাপক ইরফান হাবিব ও রোমিলা থাপার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন