এবার ককরোচ জনতা পার্টির আন্দোলনের তীব্রতা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন- বিশ্বভারতীতে। বিশেষ করে বিনয়ভবন ও সঙ্গীতভবনে ব্যাপক নিয়োগে দুর্নীতি, স্বজনপোষণ ও নিয়মবহির্ভূত সুযোগ করে দেওয়ার অভিযোগে গোটা বিশ্বভারতী চত্বর ছেয়ে গেল পোস্টারে।
বৃহস্পতিবার, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও শান্তিনিকেতন চত্বরের বিভিন্ন জায়গায় ‘ককরোচ জনতা পার্টি’র নামে লাগানো একাধিক পোস্টারে সংরক্ষিত সহকারী কর্মসচিব থেকে বাংলা, ইংরেজি ও হিন্দি বিভাগে সহযোগী এবং সহকারে অধ্যাপক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। বিনয়ভবন ও সঙ্গীতভবনেও নিয়মবহির্ভূত নিয়োগের চেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে ওই পোস্টারগুলিতে। পাশাপাশি, নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ, অস্বচ্ছতা এবং আর্থিক লেনদেনের অভিযোগ তুলে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়েছে।
ককরোচ জনতা পার্টির এই আন্দোলন বামপন্থি দল ও কংগ্রেসের ছাত্রসংগঠনগুলি নৈতিকভাবে সমর্থন জানিয়েছে।
খুলনা গেজেট/এএজে

