আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি

আরজি করের মৃত চিকিৎসক-ছাত্রী অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে ওড়িশা থেকে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। মৃত অভয়ার বাবার করা নতুন এফআইআরের (FIR) ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওড়িশার পুরীর কাছে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরজি কর মামলায় নতুন করে দেখা দিল বড়সড় মোড়। মৃত চিকিৎসক-ছাত্রীর দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

জানা গেছে, মৃতার বাবা খড়দহ থানায় নতুন করে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই নির্মল ঘোষসহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। এর পরেই তদন্তে নামেন তদন্তকারীরা এবং অবশেষে ওড়িশার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন