বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

আরও বিস্তৃত ও ভয়ংকর প্রতিশোধের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সশস্ত্র বাহিনীর এক শীর্ষ মুখপাত্র বলেছেন, দেশটির বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব হবে আরও বিস্তৃত ও ভয়াবহ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেকারচি বলেন, ভবিষ্যতে কোনো নতুন যুদ্ধ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হলে ইরানের প্রতিক্রিয়া আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর ও শক্তিশালী হবে।

শেকারচি সতর্ক করে বলেন, নতুন কোনো আগ্রাসনের ক্ষেত্রে ইরানের পাল্টা আঘাত শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা এই অঞ্চল ছাড়িয়ে আরও দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে।

এর আগে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে ইরানি মিডিয়ার খবরে নিশ্চিত করা হয়েছে। ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

ওয়াশিংটনের দাবি, ‘আত্মরক্ষা’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে নিজেদের সেনাদের নিরাপত্তার জন্য এই অভিযান চালানো হয়েছে।

তবে এই হামলা নিয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন