অনলাইনের পাশাপাশি দৈনিক খুলনা গেজেট : সাংবাদিকতার অনন্য দিশারি

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

“শুধু বাংলাদেশ নয়, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার-ঝাড়খণ্ড ও ওড়িশা সহ সাবেক নবাবি বা সুলতানি আমলের বাংলা সুবার বাঙালি বা বাংলাভাষীদের কাছে অনলাইন খুলনা গেজেট একটা জায়গা করে নিয়েছে। দৈনিক খুলনা গেজেট বাংলাদেশসহ উপমহাদেশের বাংলাভাষী মানুষের কাছে একটা নির্ভরযোগ্য প্রিন্ট মিডিয়া বা মুদ্রিত গণমাধ্যম।”

২০২০ সালের ১৩ জুলাই অনলাইন মিডিয়া হিসাবে খুলনা গেজেট তার জয়যাত্রা শুরু করেছিল, যা ছয় বছর অতিক্রম করে সাত বছরে পদার্পণ করেছে। অর্থাৎ অনলাইন মিডিয়া হিসাবে সাতবছর তার চলন্ত সময়। এই চলন্ত থাকা অবস্থায় ২০২৫ সালের ২৭ আগস্ট আরও একটি সংযোজন হলো দৈনিক খুলনা হলো আত্মপ্রকাশ। অনলাইন মিডিয়া থেকে দৈনিক সংবাদপত্র হিসাবে প্রিন্ট মিডিয়াতে তার জয়যাত্রা যা সংবাদপত্র জগতের দিশারি বলা যায়। কলকাতা বা ঢাকাতে যখন দৈনিক সংবাদপত্রগুলোর নাভিশ্বাস, তখন অনলাইনকে রেখেই পাশাপাশি মুদ্রিত দৈনিক খুলনা গেজেটের আত্মপ্রকাশ, বিষয়টা খুব মামুলি নয়। নিছক সহজ বিষয় নয়।

দৈনিক খুলনা গেজেট (মুদ্রিত) এক বছর পূর্ণ করে ২০২৬ সালের ২৭ আগস্ট দ্বি-বর্ষে পদার্পণ করেছে, যা মিডিয়া জগৎকেই উৎসাহিত করে। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে একটা বাংলাভাষী মিডিয়া হিসাবে খুলনা গেজেট অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে অপরাজেয়। এটা সম্ভব হয়েছে খুলনা গেজেটের দক্ষ ম্যানেজমেন্টের জন্যই। শুধু বাংলাদেশ নয়, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার-ঝাড়খণ্ড ও ওড়িশা সহ সাবেক নবাবি বা সুলতানি আমলের বাংলা সুবার বাঙালি বা বাংলাভাষীদের কাছে অনলাইন খুলনা গেজেট বা দৈনিক খুলনা গেজেট একটা জায়গা করে নিয়েছে। দৈনিক খুলনা গেজেট বাংলাদেশসহ উপমহাদেশের বাংলাভাষী মানুষের কাছে একটা নির্ভরযোগ্য প্রিন্ট মিডিয়া বা মুদ্রিত গণমাধ্যম। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশের রাজধানী ঢাকা, বিভাগীয় শহর, বিভাগ এলাকা, জেলার খবর, মহকুমার খবর, সুন্দরবন এলাকা, রাজনৈতিক কলাম, ফিচার, কলাম, বিনোদন জগৎ প্রভৃতি নিয়ে এক সব্যসাচী মিডিয়ার ভূমিকা পালন করছে খুলনা। পাশাপাশি প্রতিবেশী ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাভাষী রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ ত্রিপুরা, বাঙালি বসবাসকারী রাজ্য বিহার-ঝাড়খণ্ড, ওড়িশা বা আসামকে বাড়তি গুরুত্ব দিয়ে ভারতেও খুলনা গেজেটের পাঠক বেড়ে চলেছে। অনলাইন ও দৈনিক খুলনা গেজেট এক যথার্থই গণ-মিডিয়াতে পরিণত। যত দিন যাবে দৈনিক খুলনা গেজেট বাংলাদেশ সহ উপমহাদেশের পাঠকের কাছে আরও জনপ্রিয় হবে। এটা আমাদের আশা। আমরা আশা করতেই পারি। আমরা দৃঢ় ও আশাবাদী।

ইতোমধ্যেই অনলাইন খুলনা গেজেট বাংলাদেশের এক শক্তিশালী মিডিয়া হিসাবে প্রথম সারিতে উঠে এসেছে। দৈনিক খুলনা গেজেটও ঐ সারিতেই খুব শিগগিরই চলে আসবে। অনলাইনের পাশাপাশি দৈনিক খুলনা গেজেট সাংবাদিকতার অনন্য দিশারি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন