“বেশ কয়েক মাস আগে হতেই খুলনা গেজেট একটি সাহিত্যের পাতা প্রকাশ করে যাচ্ছে। এই পাতাটি প্রতি শনিবার কবি সাহিত্যিকদের বাছাই করা গল্প কবিতা নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এতদঞ্চলের সাহিত্যিকদের জন্য এটি একটি উল্লেখযোগ্য মাধ্যম। এতদিন কবি-সাহিত্যিকদের রচনা প্রকাশের সুযোগ ছিল সীমিত। খুলনা গেজেট সেই পথ উন্মুক্ত করে জাতীয় জীবনে এক নতুনত্বের পরিচয় দিয়েছে।”
দেশের যেসব পত্রিকা সাধারণত অনলাইন ও প্রিন্ট আকারে প্রকাশিত হয়, সেগুলো দেশ ও জাতির মুখপাত্র হিসেবে কাজ করে। এ প্রেক্ষিতে দেশের দক্ষিণ অঞ্চলে যেসব পত্রিকা বর্তমানে প্রকাশিত হচ্ছে তাদের মধ্যে খুলনা গেজেট উল্লেখযোগ্য ও যথাযথ মর্যাদায় সমাসীন।
এক বছর পূর্বে খুলনা গেজেট শুধু অনলাইনে প্রকাশিত হতো। এরপর পত্রিকাটির আবেদন ও গ্রহণযোগ্যতা মানুষের ও পাঠকের নিকট বৃদ্ধি পাওয়ায় প্রিন্ট আকারে এর প্রকাশনা শুরু করা হয়, যা একটি নব দিগন্তের দার উন্মোচন করেছে। সেই অবধি প্রিন্ট আকারে প্রকাশিত খুলনা গেজেট এক বছর শেষ করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। প্রিন্ট পত্রিকাটির আবেদন পাঠকের নিকট গভীরভাবে প্রমাণিত হয়েছে।
পত্রিকাগুলো সাধারণত দেশ-বিদেশের সংবাদ ও অন্যান্য খবরা-খবর জনসাধারণ নিকট তুলে ধরে। যার ফলে জনসাধারণ ও সচেতন পাঠক মহল পৃথিবীর বিভিন্ন অংশের উল্লেখযোগ্য সংবাদ সম্পর্কে প্রতিদিন ধারণা লাভ করতে পারে। খুলনা গেজেট শুরু হতেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে যথেষ্ট অবদান রেখে চলেছে। সত্য কথা বলতে কি, দক্ষিণাঞ্চলে বর্তমানে উল্লেখযোগ্য পত্রিকা বলতেই খুলনা গেজেটের নাম সবার মনে উদিত হয়। খুলনার উন্নয়নের জন্য খুলনা গেজেট উদ্যোগ ও প্রচেষ্টা নিয়েছে, সর্বাবস্থায় উন্নয়নের অগ্রযাত্রায় আবির্ভূত হয়েছে এবং তা অব্যাহত রেখেছে। খুলনা গেজেট গণমানুষের সার্থক বার্তাবাহক হিসেবে এক নতুনত্বের পরিচয় দিয়েছে। এই পত্রিকাটি সংশ্লিষ্ট সকলের ক্রমাগত বলিষ্ঠ নেতৃত্বে সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে হতে চলেছে এক যুগান্তকারী নিদর্শন।
বেশ কয়েক মাস আগে হতেই খুলনা গেজেট একটি সাহিত্যের পাতা প্রকাশ করে যাচ্ছে। এই পাতাটি প্রতি শনিবার কবি সাহিত্যিকদের বাছাই করা গল্প কবিতা নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এতদঞ্চলের সাহিত্যিকদের জন্য এটি একটি উল্লেখযোগ্য মাধ্যম। এতদিন যাবত কবি-সাহিত্যিকদের রচনা প্রকাশের সুযোগ ছিল সীমিত। খুলনা গেজেট সেই পথ উন্মুক্ত করে জাতীয় জীবনে এক নতুনত্বের পরিচয় দিয়েছে। প্রিন্ট পত্রিকাটি এভাবে কবি সাহিত্যিকদের সাহিত্যচর্চার একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। খুলনা গেজেট অনলাইন অবস্থায় থাকায় তখনো বাংলা ও ইংরেজি কাব্য-কবিতা ও গদ্য-রচনা ইত্যাদি ছাপা হতো। এখন তা প্রিন্ট আকারে প্রকাশিত হচ্ছে।
খুলনা গেজেট-এ উল্লেখযোগ্য দেশ-বিদেশের সংবাদ ও অন্যান্য খবরা-খবর তথ্য-উপাত্তগুলো সংগ্রহ করে গভীরতর নিরিক্ষণে উপলব্ধি করে ছাপানো হয়। ছবি সম্বলিত গুরুত্বপূর্ণ তথ্য ব্যক্তির নিকট সুখপাঠ্য হবে বলে আমার বিশ্বাস।
অনলাইন ও প্রিন্ট পত্রিকার আবেদন দু’ প্রকার। অনলাইনে ছাপা অনেক সময় প্রয়োজনে তথ্য খুঁজে পাওয়া দুষ্কর হয়, কিন্তু প্রিন্ট আকারে ছাপা হলে তা সহজেই সংরক্ষণ করা সম্ভব হয়। দেশের মানুষ এই সুবিধা খুলনা গেজেট থেকে প্রাপ্ত হচ্ছে।
দিন দিন প্রিন্ট আকারে প্রকাশিত হওয়ার পর ফলে খুলনা গেজেট এক নতুনত্বের পরিচয় দিয়েছে। পত্রিকাটি স্বতন্ত্র বৈশিষ্টমণ্ডিত। তাই পাঠক মহল খুলনা গেজেট-এর প্রতি গভীরভাবে আগ্রাফিত ও অনুপ্রাণিত হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য রচনা সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে হতে পারে এক অনন্য সংযোজন। প্রিন্ট আকারে প্রকাশিত হওয়ার পর খুলনা গেজেট মুকুলিত হয়ে উঠেছে এবং সে সুগন্ধে আমোদিত হচ্ছে প্রতিটি পাঠক হৃদয়। প্রকাশনার ক্ষেত্রে পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট সকলের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবশেষে পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা। খুলনা গেজেট প্রকাশনার কাজে যারা সহায়তা করে চলেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ।
খুলনা গেজেট/এএজে

