চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ পাইকগাছার নবী নূর মোড়ল

কাজী মোতাহার রহমান

পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের সন্তান। গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাভারে পুলিশের গুলিতে শহিদ হন। উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে স্ত্রী আকলিমা খাতুন দিশেহারা হয়ে পড়ে। ছোট মেয়ে নিয়ে ওঠেন বড় জামাইয়ের বাড়িতে। স্বামীকে হারিয়ে তার চোখের কান্না থামছে না। সামনের দিনগুলো তার জন্য অন্ধকার।

নবী নূর (৪৮) পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। ঘটনার দিন বিকেলে ঢাকার সাভারের বনপুকুর এলাকায় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও জনতার সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিক ও পরবর্তীতে এনাম মেডিকেল কলেজে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল পৌনে ৮টার দিকে মৃত্যুবরণ করেন নবী নূর। ওইদিন রাত ৮টার দিকে তার মরদেহ পাইকগাছার বাড়িতে আনা হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে নবী নূর ৩ শতক ভিটে মাটি ছাড়া পরিবারের জন্য আর কিছুই রেখে যেতে পারেননি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন