মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে করোনা শনাক্তের হার ৩৮.৩৩ শতাংশ, মৃত্যু ২

নড়াইল প্রতিনিধি

নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুন) জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় ১২০ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সংক্রমনের হার ৩৮.৩৩ শতাংশ। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ২০ জন এবং লোহাগড়া উপজেলায় ২০ জন এবং কালিয়া উপজেলায় ৬ জন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের মিজানুর রহমান (৫০) একজনসহ জেলার মোট ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ২২১০ জনের এবং মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩০ জন।

করোনা সংক্রমন উর্ধগতি থাকায় নড়াইল পৌরসভা ও নড়াইল সদরের কলোড়া ইউনিয়ন, সিংঙ্গাশোলপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন ও লোহাগড়া বাজার এলাকায় ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এবং নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা, আলাদাতপুর ও মহিষখোলা এলাকা এবং কলোড়া ইউনিয়নের গোবরা বাজারের পুরো এলাকা ও লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার এলাকায় সন্ধ্যা ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।

লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ১০ টি ভ্রাম্যমান আদালত গত ২৪ ঘন্টায় ১৯ মামলায় ২১ জন অভিযুক্তকে ১২ হাজার টাকা জরিমানা করেছে এবং জেলা পুলিশের বিভিন্ন টিম চেকপোষ্ট বসিয়ে কাজ করছে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন