মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ মে) বেলা ১১ টায় সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে শহরের সুলতানপুর বড়বাজারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনটির অর্থসম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক হুমায়ন কবির বাবলু প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন