সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে চলছে লকডাউন, স্বাস্থ্যবিধি মানতে অভিযান অব্যাহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৬ষ্ঠ দিন। প্রশাসনের কঠোর নজনদারি উপেক্ষা করে সোমবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশি লক্ষ্য করা গেছে।

এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার, পুরাতন সাতক্ষীরা কাঁচা বাজার, টাউনবাজারসহ বিভিন্ন বাজার গুলোতে মানুষ সামাজিক দূরত্ব না মেনে কেনা কাটা করছেন।

 

এদিকে লকডাউনের মধ্যে দোকানপাট খোলারাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরার ১১টি অভিযানে ৪৪ টি মামলায় ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান এনডিসি মোঃ আজাহার আলী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন