মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরার কলেজ শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে মনিরুজ্জামান বাবলু (৪৬) নামের এক কলেজ শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জের নলতা সহোরা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জের নলতা ইউনিয়নের সহোরা গ্রামের মৃত ফজর আলি মোল্লার ছেলে ও কাজি আলাউদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক।

তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে মনিরুজ্জামান বাবলু মানসিক রোগে ভুগছিলেন। রবিবার সকালে স্থানীয়রা তাকে তার বাড়ির পাশ্বর্বতী এলাকায় মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। পরে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এসআই গোবিন্দ এসে লাশ উদ্ধার করেন ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনিরুজ্জামান একজন মানসিক রোগী ছিলেন বলে তার পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন