মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরায় ইয়াবাসহ নারী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা এক অভিযানে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। রোববার বিকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী মোসাঃ ফিরোজা বেগম (৩০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল বিকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার জনৈক মোঃ শহিদুল ইসলামের মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়িকে শ্যামনগর থানা পুলিশের সোপর্দ করার পর সোমবার (১৫ মার্চ) থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন