মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

যশোরে মাদকসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬(যশোর ক্যাম্প) এর একটি দল ৯ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আসামীকে যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছ। এসময় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

র‌্যাব সূত্রে জানাযায়, দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানার গোয়ালদাহ সাকিনস্থ মেসার্স সাথী স’মিল এর সামনে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় সেখানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান(৩২), পিতা- মৃত আহাদ আলী সরদার, গ্রাম-খোলশি, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন