মনিরামপুরে মেয়র-কাউন্সিলর সবাই আওয়ামী লীগের

মণিরামপুর প্রতিনিধি

শনিবার ৩০ জানুয়ারি মণিরামপুর পৌরসভা নির্বাচনে ১৪ হাজার ১ শ’ ৯৬ ভোট পেয়ে বে-সরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কাজী মাহমুদুল হাসান। তার নিকটতম বিএপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী শহীদ ইকবাল হোসেন পেয়েছেন ১ হাজার ৭ শ’  ভোট।

এছাড়া, ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাতপাখায় ভোট পেয়েছেন ৪১৪। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সহিদুর রহমান। অপরদিকে সংরক্ষিত আসনে ৩ নারীসহ সাধারণ কাউন্সিলর পদে ১২ জনই আওয়া মীলীগ সমর্থিতরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সাধারণ কাউন্সিলররা হলেন, মোঃ আজীম হোসেন, সুমন দাস, বাবুলাল চৌধুরী, মোঃ আদম আলী, আসাদুজ্জামান মোড়ল, আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান কামরুল, বাবুল হোসেন, আয়ুব পাটোয়ারী। অপরদিকে, সংরক্ষিত আসনে নির্বাচিত কাউন্সিলররা হলেন, অনীমা মিত্র, গীতা রাণী কুন্ডু ও অফেলা বেগম।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন