যশোরে মাথায় ইট পড়ে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে মাথায় ইট পড়ে সামিউল ইসলাম (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার হানিফ মোল্লার ছেলে।

মৃতের স্বজনরা জানায়, সোমবার দুপুর আড়াই টার দিকে সামিউল ইসলাম নিজ বাড়ির নির্মাণাধীন ভবনের পাশে খেলা করছিল। এ সময় ছাদ থেকে তার মাথায় একটি ইট এসে পড়ে। এসে সে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস্ জানান, মাথায় প্রচন্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন