যশোরে ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে ছিনতাই মামলার চার্জশিট

যশোর প্রতিনিধি

টাকা ছিনতাই মামলায় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মুর্তজা হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মুর্তজা ওই এলাকার জনি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি সদর উপজেলার চাউলিয়া গ্রামের হাশেম মফজেলের ছেলে। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই হারুন অর রশিদ আদালতে এ চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলো, সদর উপজেলার জিরাট গ্রামের আকবরের ছেলে আরমান, কচুয়া ঘাটকান্দার রবিউল ইসলামের ছেলে নয়ন, একই এলাকার মোকছেদের ছেলে রানা ও বারান্দী মোল্লাপাড়ার শাহিদ মিয়ার ছেলে আল আমিন।

চার্জশিটে উল্লেখ করা হয়, আসামিরা এলাকার বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১৮ অক্টোবর সন্ধার পর রাজারহাট আমিন পেট্রোল পাম্পের পাশে মুড়লি খাঁ পাড়ার জনিকে বেধড়ক মারপিট ও জখম করে। একই সাথে জনির কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন তারা ছিনিয়ে নেয়। সর্বশেষ খুন জখমের হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় আহত জনির স্ত্রী দোলা খাতুন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন