গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় জুলেখা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জুলেখা বেগম মুকসুদপুর উপজেলার বাগাট গ্রামের জফসের ফকিরের স্ত্রী।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় দিগনগর ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জুলেখা বেগম। এ সময় একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম

