গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি পাটের গোডাউন, ১০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি পাটের গোডাউন। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শুক্রবার (০২ অক্টোবর) রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: মেহেদী হাসান জানান, বাটিকামারী বাজারের ইবাদত মাতুব্বরের পাটের গোডাউনের শাটারে ওয়েল্ডিং এর কাজ চলছিল। এতে আগুনের ফুলকি পাটের উপর পড়লে আগুন ধরে যায়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের কিবরিয়া মিয়া, মুন্নু শেখ, ফারুক শেখ ও নজরুল ফকিরেট পাটের গোডাউনেও আগুন ধরে যায়। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক শেখ বলেন, রাতে ইবাদত মাতুব্বরের গোডাউনের শাটারে ওয়েল্ডিং এর কাজ করছিলো। এসময় অগুনের ফুলকি থেকে আগুন ধরে যায়। এ অগ্নিকাণ্ডে তাদের পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন