অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে খুলনার দিঘলিয়ার মহিষদিয়া গ্রামে মোর্তজা শিকদার নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) জুম্মার নামাজের সময় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, মোর্তজা শিকদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ঘটনার সময় পরিবারের সদস্যরা একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে বাইরে ছিলেন। ফাঁকা বাড়িতে শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।







































