খুলনায় ক্লাব হাউজ ফ্ল্যাগশিপ সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

খুলনার ফ্যাশনপ্রেমীদের জন্য হয়ে গেল একটি বিশেষ সন্ধ্যা। শহরে আগে থেকেই উপস্থিত ক্লাব হাউজ এবার আরও বড় পরিসর, আধুনিক পরিবেশ এবং বিস্তৃত কালেকশন নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করল তার বর্ধিত ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাব হাউজের ভাইস চেয়ারম্যান মাইমুনা হোসেন, অপারেশন হেড জেসন রুবেল দাসসহ ক্লাব হাউজের বিভিন্ন বিভাগের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের উপস্থিতি ও অংশগ্রহণে নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন হয়ে ওঠে আরও বিশেষ ও স্মরণীয়।

উদ্বোধন উপলক্ষে ক্লাব হাউজের সকল কালেকশনে দেওয়া হয় ৪০ শতাংশ বিশেষ ডিসকাউন্ট। শুধু উদ্বোধনী আয়োজনেই নয়, খুলনার ফ্যাশনপ্রেমীদের জন্য উৎসবের আমেজ আরও দীর্ঘায়িত করতে আগামী মাস পর্যন্ত থাকছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট নির্বাচিত কালেকশনে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন