রাষ্ট্রপতির সা‌থে ভি‌সির সাক্ষাৎ

খুবি’র ৭ম সমাবর্তন ২০২৭ এর প্রথম দি‌কে

আল মামুন, খুবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর (আচার্য) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করেন বলে জানান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগতমান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট আমলের ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে এবং এর মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্বসহ কাজ করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মোঃ আশিক উর রহমান, খানবাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্য থেকে জানা যায়, আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন। বিষয়‌টি রাষ্ট্রপ‌তি‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন