খুলনায় রোটারি ক্লাব অব খুলনা পোর্ট সিটির ১৬তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রোটারিয়ান সৈয়দ আমিনুর রহমানের নেতৃত্বে ২০২৬-২৭ সালের নতুন বোর্ড অভিষিক্ত হয়। এর আগে অতীত সভাপতি রোটারিয়ান ফিরোজ আহমেদ নতুন সভাপতির কাছে কলার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সার্ভিস প্রজেক্টের আওতায় একজন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এর মাধ্যমে তাকে আয়বর্ধক কাজে সহায়তা করা হয়।
অনুষ্ঠানে রোটারিয়ান মোল্লা মারুফ রশিদ, একেএম ওয়ারিদুর হক, রোটারিয়ান মো. রেজাউল করিম, রোটারিয়ান ফেরদৌসুর রহমান পিয়াসসহ রোটারি ক্লাব অব খুলনার সভাপতি, সদস্য ও অতীত সভাপতিরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ক্লাবের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের অতীত সভাপতি কামরুজ্জামান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান ফিরোজ আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের অতীত সভাপতি ও ট্রেজারার রোটারিয়ান খান হাবিবুল রহমান।
খুলনা গেজেট/এএজে

