খুলনায় চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেলিগাতী এলাকায় চুরির অপবাদ দিয়ে সাজমীর (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাজমীর তেলিগাতী এলাকার রুহুল কুদ্দুসের ছেলে।

খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার জানান, গত শনিবার রাতে কুয়েটের সাবেক এক ছাত্রের মোবাইল ও ভারতীয় রুপি চুরির অভিযোগে সানজীরকে মারধর করে স্থানীয় কিছু বখাটে যুবক। পরদিন রবিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার। বৃহস্পতিবার তিনি মারা গেছেন। এই ক’দিন পরিবার পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তাদের থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছিল, তাও শোনেনি।

তিনি বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরিবার অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন