সাতক্ষীরায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা শহরের অদূরে তালতলা ঈদগাহ ময়দানের কাছে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে জনৈক খালেকের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা পৌনে ১১ টার দিকে শহরের অদূরে তালতলা ঈদগাহ ময়দানের কাছে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন