ভাষাসৈনিক বেগম মাজেদা আলীর জন্মদিনে ৯০তম সম্মাননা প্রদান

গেজেট প্রতিবেদন

ভাষাসৈনিক বেগম মাজেদা আলীর ৯০তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগরীর ফরাজীপাড়াস্থ বাসভবনে বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম মাজেদা আলীকে উত্তরীয় পরিয়ে দেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, ক্রেস্ট তুলে দেন কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং ফুলেল শুভেচ্ছা জানান খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ভাষাসৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদের সভাপতি সাংবাদিক এহতেশামুল হক শাওন। সংগঠনের সাধারণ সম্পাদক কবি আজাদুল হক আজাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, সাহিত্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যাপক আনোয়ারুল কাদির, সাহিত্যিক অধ্যাপক সেলিনা বুলবুল, নারী নেত্রী সৈয়দা রেহানা ঈসা, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি ও দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, বাচিক শিল্পী কাজল ইসলাম, শেখ হেমায়েতুল ইসলাম, আবৃত্তিশিল্পী হারুন অর রশিদ, জাতীয় কবি কাজী নজরুল গবেষণা পরিষদের সভাপতি সৈয়দ আলী হাকিম, সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোড়ল, লেখিকা সংঘ খুলনার সভাপতি নাসিমা সুলতানা ও সাধারণ সম্পাদক আলমাসআরা, নারী নেত্রী ও সংগঠক শামীমা সুলতানা শীলু এবং আমাদের কথা সাহিত্য পরিষদের সভাপতি বদীউল আলম চৌধুরীসহ অসংখ্য গুণীজন।

এ সময় মাজেদা আলীকে উৎসর্গ করে মানপত্র ও কবিতা পাঠ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খুলনা প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হাবিব।

বক্তারা ভাষাসৈনিক বেগম মাজেদা আলীর ভাষা আন্দোলন, শিক্ষা, সমাজসেবা ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর সহকর্মী, ছাত্র-ছাত্রী ও অনুরাগীরা সর্বসম্মতিক্রমে তাঁকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার জোর দাবি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন